শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাদকের টাকা যোগান দিতে পৈত্রিক জমি বিক্রির পায়তারা বাঁধা দেওয়ায় ছোটো ভাইয়ের নেতৃত্বে বড় ভাইয়ের উপর হামলা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
নিজস্ব প্রতিবেদক-
টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালী এলাকায় মাদকের টাকা যোগান দিতে পৈত্রিক জমিজমা জোরপূর্বক ভাগিয়ে নেওয়ার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে মো. আমিন (৩৮) প্রকাশ ভুলু নামের চিহ্নিত এক ইয়াবাসেবী ও তার সাঙ্গপাঙ্গরা। আর এতে বাঁধা প্রদান করায় ছোটো ভাই হয়েও খোদ নিজের বড় ভাই রমিজ উদ্দিনের উপর স্বসস্ত্র হামলা ও পরিকল্পিতভাবে কুপিয়ে মারাত্মক জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৩ নভেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১টার মধ্যে টানা সময় ধরে এঘটনা ঘটে বলে জানা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, মারাত্মক ভাবে আহত রমিজ উদ্দিনের (৪৬) হাতে একাধিক কিরিচের কোপ এবং পায়ে হকিস্টিক দিয়ে বেদড়ক পেটানোর চিহ্ন রয়েছে। এক্সরে রিপোর্টে রমিজ উদ্দিনের ডান পা ভেঙে যেতে দেখা গেছে।
অভিযোগে রমিজ উদ্দিন জানান- পশ্চিম পানখালী এলাকার স্থানীয় চিহ্নিত ইয়াবা কারবারী মৃত আবুল হাশেমের পুত্র মো. আইয়ুব প্রকাশ ইয়াবা লালাইয়্যার ইন্ধনে তার ছোটো ভাই মো. আমিন এই হামলা চালিয়েছে। ঘটনার শুরুতে অভিযুক্ত হামলাকারী আইয়্যুব কথা বলার অজুহাত দেখিয়ে ঘর থেকে ডেকে নিয়ে ফরেস্ট রোড দিয়ে ইদগাহ মাঠ পর্যন্ত নিয়ে যায়। সেখানে তার আপন সহোদর আমিন ও একদল মুখোশ পরিহিত লোকজন এগিয়ে এসে অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। সেখানে শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আমিন ও আইয়্যুবকে দমন করে। এসময় বাকী হামলাকারীরা পালিয়ে যায়।
হামলার পর পারিবারিকভাবে টেকনাফ থানায় অভিযোগ দিতে গেলে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার প্রাথমিক পরামর্শে আহত রমিজ উদ্দিনকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে এবিষয়ে অভিযুক্ত হামলাকারী আমিনের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি হামলার বিষয়টি অস্বীকার করেন।
Please follow and like us: