গত ২২ এপ্রিল কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় মাদারিপুর ফেরত একজন ব্যাংকার কুষ্টিয়ার প্রথম কোভিড ১৯ রোগী হিসেবে চিহ্নিত হন। ২৩ এপ্রিল ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সের একজন চিকিৎসক এবং ২৬ এপ্রিল মিরপুর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সের একজন চিকিৎসকের কোভিড ১৯ সংক্রমণ ধরা পড়ে।
তাদের উপসর্গের মাত্রা মৃদু হওয়ায় সকলকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হয়। সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম চিকিৎসাকালীন সার্বক্ষণিক তাদের খোঁজ খবর নেয়া এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে যাতে দ্রুত তাদের উন্নত চিকিৎসার ব্যাবস্থা করা যায় সেই ব্যাপারে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করেন বলে তিনি জানান, অবশেষে হোম আইসোলেশনে চিকিৎসা শেষে পরপর দুইটি স্যাম্পলে সকলের রিপোর্ট নেগেটিভ আসায় আজ তাদের সুস্থ ঘোষণা করে ছাড় দেওয়া হয়। কোভিড ১৯ রোগ জয় করায় সিভিল সার্জন সকলকে শুভকামনা জানান।
Please follow and like us: