শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাদিলাহাট কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত ॥

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে শীত। হাঁড় কাপানো তীব্র শীতে শত কষ্টের মাঝেও বাহারী পিঠার ঐতিহ্য অনেক পুরোনো। ইতিহাস-ঐতিহ্যের সেই পুরোনো স্মৃতি ধরে রাখতে উপজেলার মাদিলাহাট কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় কলেজ শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পিঠা উৎসবে অংশ নেয় কলেজের শিক্ষক- শিক্ষার্থীসহ পার্শবর্তী সিদ্দিশী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ।
এসময় উৎসব আনন্দ ভাগাভাগি করতে শিক্ষক-শিক্ষার্থীদের হাতে তৈরি প্রায় ১ডজনের বেশী ধরনের পিঠা উপস্থিত সকলের মাঝে পরিবেশন করা হয়।

Please follow and like us: