, || - ||

মানবাধিকার সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ !

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

স্টাফ রিপোর্টারঃ- খুলনা শহরে শীতার্ত লোকজনের মধ্যে “মানবাধিকার সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে কম্বল বিতরণ করেছেন মানবাধিকার সাংবাদিক সংস্থা’র সভাপতি জহির হাওলাদার অপরাধ বিষয়ক সাংবাদাতা- দৈনিক মানবাধিকার প্রতিদিন, সহ-সভাপতি মেহেদী হাসান সম্পাদক- অনলাইন চ্যানেল সংবাদ টিভি, স্টাফ রিপোর্টার- নিউজ২৬টিভি ও সহকারী বার্তা সম্পাদক নয়া আলো ডটকম , সাধারণ সম্পাদক গাজী মাসুম স্টাফ রিপোর্টার দৈনিক সংযোগ বাংলাদেশ ও খুলনার সর্বপ্রথম সন্ধ্যা পত্রিকা দৈনিক রাজপথের দাবী ও দপ্তর সম্পাদক এস এম রেদুয়ান হাবিব স্টাফ রিপোর্টার- অনলাইন চ্যানেল সাংবাদ টিভি।

বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা শহরের বিভিন্ন স্থানে শীতার্তের মাঝে অর্ধ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মানবাধিকার সাংবাদিক সংস্থা’র উপদেষ্টা এম এম মাসুদুর রহমান, গাজী নাসিম ও সুমন প্রমুখ।

এ সময় সংবাদিক জহির বলেন, “যারা পৃথিবীতে বিচরণকারী তাদের প্রতি সদয় হও, তবে আল্লাহ তা’আলা তোমার প্রতি সদয় হবেন।”
সংবাদিক মেহেদী বলেন, প্রতিটি মানুষের সমাজের অন্যান্য মানুষ ও অন্যান্য জীবের উপকারে নিজেকে নিয়োজিত করার দায় রয়েছে। শুধু নিজেকে রক্ষা, নিজের উন্নয়ন একজন সভ্য মানুষের কাজ হতে পারে না।
সংবাদিক মাসুম বলেন, একজন সমাজের সচেতন নাগরিক হিসেবে আমাদের দায় অনেক বেশী বলে আমি মনে করি।

প্রতিবছর শীত সহ্য না করে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। অনেক মানুষ কঠিন অসুখে ভুগছে। এ সব মানুষের খবর কি আমরা রাখি? যারা দুবেলা দুমুঠো খেতে পারেনা তাদের কথা আমরা একবারও কি চিন্তা করি? তারা খেতেই পারেনা ঠিকমতো আবার শীতের কাপড় কিনবে কি করে? আমরা কি পারিনা তাদের কিছুটা সহযোগিতা করতে?

Please follow and like us: