, || - ||

মানিকছড়িতে তামাক বিকল্প  জীবিকায়ণে  সৃজিত মিশ্র ফলজ বাগানে দূর্বৃত্তের হানা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

–
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন( পিকেএসএফ)এর সহযোগিতায় এশিয়া মহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার উজানে তামাক বিকল্প জীবিকায়ণে চাষীদের  নিয়ে  কাজ করছে বেসরকারী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)।
ফলে ২০১৮-২০২০ অর্থবছরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হালদা চরে নতুন উদ্যমে মিশ্র ও নানা প্রজাতির শাক-সবজি, ফলমূল, দেশা-বিদেশী ফল যেমন বিদেশী কাঁঠাল, আম, রামবোটান, ড্রাগন,কাজি বাদাম রেড লেডি পেঁপে

প্র, বাতাবি লেবুসহ নানা প্রজাতির ফল-ফলাদি, শাক-সবজি চাষাবাদ শুরু করেছে কৃষিজীবি চাষারা।
যদিও তামাক বিকল্প পরিবেশ বান্ধন এসব ফসল চাষাবাদে কৃষকদের ভিড়াতে অনপক বেগ পেতে হয়েছে প্রশাসনসহ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) ও আইডিএফকে।
প্রায় শতাধিক চাষীকে তামাক বিকল্প চাষাবাদে আনা সম্ভব হলেও এখন ডজন খানেক চাষী তামাক চাষাবাদ অব্যাহত রাখতে প্রকাশ্যে, গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ফলে গত ১৩ নভেম্বর  রাতে কৃষক মোঃ মুছা মিয়ার বিদেশী ফল রামবপাটান ও রেড লেডি পেঁপেঁ বাগানে ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা।
এতে ওই কৃষকের সৃজিত ও ফলন্ত প্রায়. ৫০শতক ক্ষেতের গাছ ও ফসল নষ্ট হয়ে যায়।
কৃষক মোঃ মুছা মিয়া এ বিষয়ে জানান, আমরা যখন তামাক চাষ পরিহার করে সরকারের পরিবেশ বান্ধন চাষাবাদে আবদ্ধ হই। তখন তামাক কোম্পানীর কতিপয় এজেন্টরা নানাভাবে আমাদেরকে হয়রানী করে আসছিল। এটি তারই অংশ। খবর পেয়ে আইডিএফ এর হালদা প্রকল্পের ব্যবস্থাপক মোঃ সজিব হোসেন সরজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মোঃমুছা মিয়াকে
অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে  মানিকছড়ি থানায়  অভিযোগ দায়েরের পরামর্শ  দিয়েছেন।

Please follow and like us: