খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার উত্তর গবামারায় এলাকার পাড়াকর্মী খাদিজা বেগম(৩৭),নিজ ঘরে বজ্রপাতে নিহত হয়েছেন।
জানাজা,শুক্রবার(১৭এপ্রিল)বেলা সাড়ে ১১টায় দিকে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়।এসময় গবামারা এলাকার টেকসই সামাকিজ সেবা প্রদান প্রকল্পের আওতায় পাড়াকর্মী ৩ সন্তানের জননী খাদিজা বেগম (৪০) স্বামী নূর মোহাম্মদ,গোয়াল ঘরে গরু বেঁধে নিজ ঘরের ফেরার পথে আচমকা উঠানে বজ্রপাতের ঘটনায় তার অকাল মৃত্যু ঘটে।
তাৎক্ষনিক প্রতিবেশিরা খাদিজাকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।নিহতের সংসারে স্বামী ১ছেলে ২মেয়ে সন্তান রয়েছে। অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Please follow and like us: