, || - ||

মানিকছড়িতে  স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।
মানিকছড়ি উপজেলার জনসমাগম হাট-বাজার, রাস্তা-ঘাটে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি  না মেনে অবাধে জনচলাচল অব্যাহত থাকায় ৮ ডিসেম্বর  উপজেলা প্রশাসন ৪২ টি মামলায় ৪ হাজার ৪ শত ৫০ টাকা জরিমানা আদায় করেছে।
 ৮ ডিসেম্বর  সকাল ও বিকালে উপজেলার সদর হাট-বাজার, রাস্তা-ঘাটে জনচলাচলে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি  পরিলক্ষিত  না হওয়ায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেছেন  সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।  এ সময়  এসি ল্যান্ড ২৩টি মামলায় ২ হাজার ৯ শত টাকা এবং ইউএনও  ১৯টি মামলায় ১হাজার  ৫ শত ৫০টাকা জরিমানা আদায় করেছেন।
Please follow and like us: