, || - ||

মাসব্যাপী বৃক্ষরোপণ উৎসব পালন করছে- ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আমাদের সিরাজগঞ্জ আমরাই রাখবো নিরাপদ সবুজ সিরাজগঞ্জ গড়ার লক্ষ্যে, অটুট আমাদের পথ চলা’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ম্যাসব্যাপী ১০ম দিনে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে আজ।

আজ সোমবার (৪ অক্টোবর ) সকাল ১০ ঘটিকার সময় সিরাজগঞ্জ শহরের বিভিন্ন মন্দির ও শ্বসানে ‘ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ’ এর আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়।

‘ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ’ এর প্রতিষ্ঠাতা মো. আশিক আহমেদ বলেন, মানুষের বসবাসের জন্য সুন্দর পরিবেশ গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নির্মল প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে ফলজ, বনজ, ঔষধি, ভেষজ গাছ রোপণ করতে হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য প্রত্যেককেই বেশি করে বৃক্ষরোপণ করার আহ্বান করেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আর্দশকে লালন করে এই বৃক্ষরোপণ করছি। এসময় আশিক আহমেদ বলেন, ১৯৬২ সাল থেকে পরিবেশের চিন্তা ও পরিবেশ আন্দোলন শুরু হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় ঢাকা জেলখানা থেকে ফরিদপুর জেলখানায় দেয়া হলে সেখানে বসে অবহেলিত মানুষের মুক্তির চিন্তার পাশাপাশি পরিবেশের কথা ভাবতেন। সকাল-বিকালে সময় পেলে বঙ্গবন্ধু ফরিদপুর জেলখানার বারান্দায় বৃক্ষরোপণ করে বাগান রচনা করেছিলেন।

সংগঠন এর প্রতিষ্ঠা লগ্ন থেকে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস এর দিন থেকে শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচী। এবছরও তারই ধারাবাহিকতা অব্যাহত আছে। আগামী ১০ অক্টোবর ২০২১ পর্যন্ত চলবে এই বৃক্ষরোপণ ও বিতরণ উৎসব।

Please follow and like us: