মোঃ জিহান উদ্দীন
মায়াবতী,
এতো মায়া তুমি লোকাবে কই?
তোমার মায়ায় এই আমি,
ভুলে গেছি সব বিষন্নতার বই।
চোখে তোমার এ কি নেশা !
পড়ল মনে মিষ্টি মর্মের ভাষা।
আহা! চোখ তো নয় তোমার,
যেন মায়া হরিণের ছায়া।
তাকালেই তুমি সূর্য হাঁসে,
ছোঁয়া দেয় আমায় সব মায়া।
প্লিজ এভাবে দুস্ট নয়ণে তাকাইও না গো,
সত্যিই আমি পাগল হয়ে যাবো।
এমন মায়াবতীকে বলবো না ভালোবাসি,
বলবো না একটু কাছে আসি !
থাকবো আমি তার মায়াজগতে-
হয়ে মায়াবাসী।
Please follow and like us: