রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

মা ইলিশ রক্ষায় গৌরনদীতে জেলেদের মাঝে চাল বিতরণ করেন এমপি হাসানাত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল) প্রতিনিধিঃ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দক্ষিণাঞ্চলসহ সারা দেশে উন্নয়নের জোয়ার বসে।

এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামি সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। মা ইলিশ রক্ষায় বরিশালের গৌরনদীতে বৃহস্পতিবার জেলেদের মাঝে সহায়তা হিসেবে চাল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মো. হারিছুর রহামান, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম মুনির। শেষে ১২০০ জন জেলেকে প্রতিজনকে ২০ কেজি করে চাল বিতরণ করেন।

Please follow and like us: