, || - ||

মিথ্যা তথ্য পরিবেশন করায় ড. কাজী মনিরের প্রতিবাদ 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
শালিশের নামে ৫ লক্ষ টাকা চাঁদাবাজির ফোনালাপ ফাঁস সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য পরিবেশন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট -৪ (মোড়েলগঞ্জ শরণখোলা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিঃ যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি আরো জানান, ২-৩ দিন আগে মোড়েলগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক সিকদার ফরিদুল ইসলাম ফরিদের একটি ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়। যেখানে সালিশের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা চাঁদাবাজির বিষয়টি পরিষ্কার ছিল।স্থানীয়ভাবে অনেক নেতাকর্মী বিষয়টি তাকে ফোন মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে অবগত করান এবং প্রতিকার ও বিচার দাবি করেন। অর্ধশতাধিক ফেসবুক পেজে দেখার পর ২৬ সেপ্টেম্বর দুপুরে কাজী মনির তার নিজের ফেসবুক পেজে ভয়েস রেকর্ডটি পোস্ট দেয়।
ড. কাজী মনির দুঃখ প্রকাশ করে বলেন- সিকদার ফরিদুল ইসলামের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। মোড়েলগঞ্জের নেতাকর্মীরা ভয়ে তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। সে পুলিশ দিয়ে মানুষ হয়রানি করে। ভুক্ত ভুগী রুপসা কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক আলী আকবর নিজেও বিষয়টি জনাব মনিরকে জানান। সম্ভাবত একটি সত্য ঘটনা কে ধামাচাপা দেওয়ার জন্য তিনি সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস চাঁদাবাজী দখল দুর্নীতি চলবে না। অনতিবিলম্বে বিএনপি নামধারী এই চাঁদাবাজকে দল থেকে বহিষ্কারের দাবি জানান তিনি। তাছাড়া সংবাদ সম্মেলনে অসত্য তথ্য সরবরাহ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ড. কাজী মনির।
Please follow and like us: