, || - ||

মিরপুর এমদাদিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার ছাত্রদের পাগড়ী ও নাজেরা সবক প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর এমদাদিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার ১৩ জন ছাত্রকে পবিত্র কোরআনে হিফজ সমাপনী পাগড়ী ও ২৩ জন‌কে নাজেরা সবক প্রদান করা হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি রাত্র ১০ টার দি‌কে মিরপুর এমদাদিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার ২দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠা‌নে এই সবক প্রদান করেন বিশেষ মেহমান সিরাজগঞ্জ রেলওয়ে কলনী কওমী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি মোঃ নজরুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানটি মিরপুর গ্রাম পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি রফিকুল ইসলাম সিরাজী, হযরত মাওলানা মোঃ ফরহাদুজ্জামান মাহ্দী, মিরপুর ইমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আবু হুরায়রা, মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ হাফিজুর রহমান, মিরপুর গ্রাম পরিচালনা কমিটির সদস্য হাজী কোরবান আলী মুন্সি, স ম আলাউদ্দিন আলা, গোলজার হোসেন মাস্টার, কাউন্সিলর রাজু আহমেদ আরজু, সা‌বেক কাউন্সিলর আলাউদ্দিন আহমেদ শিশিরসহ মিরপুর গ্রাম পরিচালনা কমিটির সদস্য স্বেচ্ছাসেবক কমিটি ও গ্রামের যুব সমাজ বৃন্দ।

Please follow and like us: