, || - ||

মিরপুর ওয়াপদা বাঁধে অবস্থিত এক দোকান ভাড়াটিয়া সন্ধানে দোকান মালিক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ পৌর শহরের ১৫ নং ওয়ার্ড মিরপুর ওয়াপদা বাঁধে অবস্থিত তানজিলা ফার্মেসীর এক দোকান ভাড়াটিয়া সন্ধানে দোকান মালিক। সিরাজগঞ্জ সদর থানার অভিযোগ সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের মেঝ পুত্র মোঃ অব্দুর রসিদের নিকট থেকে গত ১-১-২০২০ ইং তারিখে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আব্দুল খালেকের পুত্র মোঃ কামাল হোসেন মিরপুর ওয়াপদা বাধে অবস্থিত একটি দোকান ভাড়া নেন। ৩ মাস দোকান ভালো ভাবে দোকান চালালেও গত ১৮-০৪-২০২১ ইং তারিখে মালিক পক্ষকে না জানিয়ে দোকানে তালা লাগিয়ে চলে যায়। ৫ দিন দোকান বন্ধ থাকায় বিষয়টি গত ২৪-৪-২০২১ ইং তারিখে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। দোকান মালিক মোঃ অব্দুর রসিদ জানান ভাড়টিয়া মোঃ কামাল হোসেনের সন্ধান পাচ্ছি না। তার ঠিকানা অনুযায়ী আমি তালাস করেছি কিন্তু সন্ধান পাইনী এমন কি তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। যেহুতু ঔধুধ মেয়াদ উর্ত্তীন জিনিস তাই আগামী ৩০ আগষ্ট ২০২১ ইং তারিখের মধ্যে ভাড়াটিয়া মোঃ কামাল হোসেন যোগাযোগ না করলে তার ওষুধ বিনষ্ট হলে এর জন্য আমি দায়ি থাকিব না।

Please follow and like us: