চট্টগ্রামের মিরসরাইতে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নয়া আলোর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) উপজেলার সাহেরখালী ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন প্রত্যন্ত অঞ্চলের শিশুদের নিয়ে আলোচনা ও কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়।
নয়া আলোর মিরসরাই প্রতিনিধি জাবেদ ভূঁইয়া’র পরিচালনায় এসময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মিরসরাইয়ের সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১’র সভাপতি খান মোহাম্মদ মোস্তফা, সামাজিক সংগঠন সোনালী স্বপ্ন’র সাধারণ সম্পাদক- জি. এন. ইকবাল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মুসলিম উদ্দিন এবং ক্রিড়া সম্পাদক মেহেদী হাসান রাকিব।
এসময় অতিথিরা নয়া আলোর উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং সত্য প্রকাশ করে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানায়।
Please follow and like us: