, || - ||

মিরসরাইয়ে সৃজন যুব সংঘ’র উদ্যোগে ফ্রিব্লাড গ্রুপ নির্ণয়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- জাবেদুল ইসলাম, মিরসরাই,চট্রগ্রাম করেসপন্ডেন্ট।
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে মিরসরাই উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সৃজন যুব সংঘের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
শনিবার ( ২০ মার্চ) উপজেলার সাহেরখালী বাজারে গ্রীন বাংলা এগ্রো কমপ্লেক্সের আর্থিক সহযোগীতায় প্রায় ২ শতাধিক সাধারণ মানুষের অংশগ্রহণে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সাহেরখালি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শামীম বিন আজাদ, সৃজন যুব সংঘের আজীবন সদস্য মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য মিঠুন মিনহাজ, মিরসরাই ব্লাড ডোনার সোসাইটির এডমিন মিশু মজুমদার, কার্যকরী সদস্য এমদাদ হোসেন রিগান, নাঈমসহ প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম, সহ-সভাপতি ইমাম হোসেন,  সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জয় বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আবু নোমান, অর্থ সম্পাদক অনিক চন্দ্র দাশ, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক গোলাম নুর হোসেন, প্রচার সম্পাদক আসিকুল নবি সাকিব, সাবেক দপ্তর সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক তাপস নাথ, সদস্য তুষার উদ্দিন জুলাষ, হৃদয় দাশ, শাখাওয়াত হোসেন,  জাহিদ হোসেনসহ প্রমুখ।
Please follow and like us: