শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মিরসরাই ছাত্রদলের উদ্যেগে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- জাবেদুল ইসলাম, মিরসরাই,চট্রগ্রাম করেসপন্ডেন্ট।

মিরসরাই উপজেলা ও পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা ও কলেজ এবং নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া-মুনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মে) অনুষ্ঠিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল ও সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন মোহাম্মদ মাসুম, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক এমরান হোসেন, নিজামপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব হাসান, বারইয়ারহাট ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম বাদশা ও সদস্য সচিব তানভীর হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক- নুর উদ্দিন রাজু, এমরান আনোয়ার,সাখাওয়াত হোসেন,তৌহিদুল ইসলাম,আমিন শরীফ,পারভেজ, উপজেলা ছাত্রদলের সদস্য- আবু শাহাদাৎ সায়েম, সেলিম,এমরান হোসেন জুয়েল ও আদিল মাহমুদ, মিরসরাই পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক- শাহাদাৎ হোসেন, তপু, জাহেদুন নবী। নিজামপুর কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন সহ সকল ইউনিটের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।

এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা দোয়া অনুষ্ঠিত হয়।

Please follow and like us: