, || - ||

মিরসরাই লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী, টি-শার্ট, ফলজ গাছ ও মাক্স বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
মিরসরাই লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী, টি-শার্ট, ফলজ গাছ ও মাক্স বিতরণ সম্পন্ন হয়েছে
রবিবার ( ২৫ অক্টোবর) উপজেলার কাজীগ্রাম মহিসুন্নাহ হাফিজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা নুরুলের সভাপতিত্বে ও লায়ন্স ক্লাব সেক্রেটারি লায়ন আশরাফ উদ্দিনের সঞ্চালনায় লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই ও লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের উদ্যোগে  কাজীগ্রাম মহিসুন্নাহ হাফিজিয়া মাদরাসার ও এতিমখানায় প্রায ২ শত ছাত্র ও শিক্ষকের মাঝে খাদ্য সামগ্রী, টি-শার্ট, ফলজ গাছ ও মাক্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাস ইন্টারন্যাশনাল ৩১৫ বি৪ এর জোন চেয়ারপারসন লায়ন তাহের আহমেদ।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জোন চেয়ারপারসন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, জোন চেয়ারপারসন লায়ন ইলিয়াস সিরাজী, ভাইস প্রেসিডেন্ট লায়ন মাঈন উদ্দিন, মিরসরাই লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন আশরাফ উদ্দিন সোহেল, জয়েন্ট সেক্রেটারি ফেরদৌস কবির মিশু।
এছাড়াও লিও ক্লাব থেকে উপস্থিত ছিলেন, লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫, বি৪ এর জোন ডিরেক্টর লিও শওকত হোসেন, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের সভাপতি লিও তানভীর আহমেদ, ভাইস প্রেসিডেন্ট লিও সাইফুদ্দিন রিমন, জয়েন্ট সেক্রেটারি লিও আসিফুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার লিও আজিম, লিও আরিফ সিদ্দিকি, লিও জাহিন, লিও মেহেদীসহ প্রমুখ।
Please follow and like us: