মো: রেফাজ উদ্দিন, মির্জাপুর (টাঙ্গাইল):প্রতিনিধি-
টাঙ্গাইলের মির্জাপুরে মুক্তিযোদ্ধারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে স্বাধীনতার পক্ষের শক্তি উল্লেখ করে এর পক্ষে কাজ করার শপথ করেছেন । এ সময় সমাবেশে উপস্থিত মুক্তিযোদ্ধারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দুই হাত তুলে শপথ নেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি তাদের শপথ করান। রবিবার সকালে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মে মুক্তিযোদ্ধা সমাবেশে তারা শপথ নেন
উপজেলা মু্িক্তযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বাশতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সিদ্দিকুর রহমান প্রমুখ।
, || - ||
মির্জাপুরে নৌকার পক্ষে কাজ করার শপথ মুক্তিযোদ্ধাদের
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
Please follow and like us: