মোঃ রেফাজ উদ্দিন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ- আজ শুক্রবার মির্জাপুর শহরের সমবায় মার্কেটের সম্মুখে শীতের কাপড় কিনতে ভিড় করেছেন নানা শ্রেণির ক্রেতারা। শীতকে সামনে রেখে এখন গরম পোশাক কিনছেন সবাই। গরিব ও নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা সমবায় মার্কেটের সম্মুখে বিক্রি করা শীতের কাপড় এখানে ক্রেতাদের সামর্থ্য মতো বিভিন্ন দামে শীতের কাপড় পাওয়া যায়। প্রতি শুক্রবার মির্জাপুর হাট হওয়ার কারনে গ্রাম থেকে শত শত নি¤œবিত্তরা শীতের কাপড় কিনতে আসছে বলে জানা যায়। এখানে বিভিন্ন শ্রেণির লোকজন যেমন নারী, পুরুষ, শিশু, তরুণ-তরুণীদের মধ্যে শীতের কাপড় বিক্রী করছেন ব্যবসায়ীরা। কিন্তু বর্তমানে উচ্চ আয়ের লোকজনেরাও এখান থেকে কাপড় কিনছেন। এখানকার ব্যবসায়ীরা শুধু শীতকে সামনে রেখে কাপড় কেনা-বেচা করে থাকেন। বছরের অন্যান্য সময় এখানে তেমন কেনা-বেচা না হলেও শীতকে সামনে রেখে এখানকার ব্যবসা জমজমাট হয়।
ক্রেতারা জানান, মির্জাপুর সমবায় মার্কেটের সামনে থেকে অনেক কম দামে আমরা শীতের পোষাক কিনতে পারি। যা দিয়ে আমরা শীতের মৌসুম পারি দিতে পারি। অল্প টাকায় আমাদের শীত নিবারণ সম্ভব হচ্ছে নিম্ন বিত্তের এই মার্কেটের কারণে।
বিক্রেতারা জানান, আমরা প্রতি হাটে হাটে গিয়ে এই শীতের কাপড় বিক্রি করি। প্রতি শুক্রবার মির্জাপুর হাট হওয়ার কারনে এখানে অনেক লোকের সমাগম হয়। তাই এখানে আমাদের বেচাকেনা অনেক বেশি হয়।
, || - ||
মির্জাপুরে শীতবস্ত্র কিনতে নিম্ন শ্রেণির মানুষের ভিড়
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: