, || - ||

মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (২১ জুলাই) সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে দাখিল স্তরে অভিভাবক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ১৫১ ভোট পেয়ে প্রথম মির্জা জুলফিকার হায়দার শিমুল, ১৩৯ ভোট পেয়ে দ্বিতীয় মাওঃ মোহাম্মদ উলাহ এবং ১০৭ ভোট পেয়ে তৃতীয় নির্বাচিত হয় মির্জা মোস্তফা। এছাড়াও ১০২ ভোট পেয়েছেন আবদুর রহিম। অন্যদিকে, ইবতেদায়ী স্তরে দুইজন প্রার্থীর মাঝে ৭৮ ভোট পেয়ে আলা উদ্দিন নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী নুরুল আফছার ৭৪ ভোট পায়। এ নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনকারী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল স্তরে মোট ৪৫৩ জন ভোটারের মাঝে ১৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন এবং ইবতেদায়ী স্তরে ৪০৭ জন ভোটারের মাঝে ১৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়াও মহিলা অভিভাবক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ফাতেমা বেগম নির্বাচিত হয়।
Please follow and like us: