ছাগলনাইয়ার মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কাজী মাঈনুদ্দিন দিদার। ছাগলনাইয়া পৌরসভার ২ নং ওয়ার্ড দক্ষিণ সতর গ্রামের বাসিন্দা কাজী মাঈনুদ্দিন দিদার দীর্ঘ সময় যাবৎ রাজধানী ঢাকার মীরপুরে সততা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। মীরপুর-১০ শাহ আলী প্লাজার সেক্রেটারী ও মালিক সমিতির পরিচালক কাজী মাঈনুদ্দিন দিদার মোবাইল হাউজ ও লেপটপ হাউজের সত্ত্বাধিকারী। তিনি দক্ষিণ সতর (২ নং ওয়ার্ড) ঈদগাহের সভাপতি ও সুলতানিয়া নুরানী মাদ্রাসার সেক্রেটারীর দায়িত্বে রয়েছেন।
এছাড়াও বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কাজী মাঈনুদ্দিন দিদার রাজধানী ঢাকা এবং নিজ গ্রামের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে জনকল্যাণে নিজেকে আত্মনিয়োগ করেছেন।
Please follow and like us: