রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

মুকসুদপুরের ননীক্ষীরে ২ হাজার পরিবার পেলো শাঁড়ি ও খাবার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

গোপালগঞ্জের মুকসুদপুরের ননীক্ষীরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার হিন্দুু পরিবারের মাঝে শাঁড়ি ও খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ননীক্ষীর ইউনিয়নের ২ হাজার হিন্দুু পরিবারের মাঝে শাঁড়ি ও খাবার বিতরণ করেছেন, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক শেখ রনি আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন, ননীক্ষীর ইউনিয়ন আ.লীগের সভাপতি অনিল চন্দ্র বাড়ৈ, সাধারন সম্পাদক আবুল কাশেম শেখ, সাবেক সহসভাপতি সিরাজুল হক ছিরু,

সাবেক সাধারন সম্পাদক শেখ মো. হারুন, সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন মৃধা, মো. নাজিমুদ্দিন শেখ লিটন , আহাদনুর বাদল এছাড়া স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেখ রনি আহম্মেদ জানান, সনাতন ধর্মবলম্বী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ননীক্ষীর ইউনিয়নের ২ হাজার হিন্দু পরিবারের মাঝে শাঁড়ি ও প্রসাদ হিসেবে মিষ্টি, আপেল, চিনি, ও নারিকেল বিতরণ করা হয়েছে।

Please follow and like us: