শহিদুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
“কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে র্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফয়জুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন শাহিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরুস্কার তুলে দেন।
সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: