, || - ||

মুকসুদপুরে আশ্রয়ণ প্রকল্পে ২৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড় আশ্রয়ণ প্রকল্পে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে সরকারি সহায়তার আওতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে ওই আশ্রয়ণ প্রকল্পের ২৫০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, আধা কেজি করে ভোজ্যতেল, শুকনা মরিচ, পিয়াজ, লবন ইত্যাদি।

এসময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফাইজুর ইসলাম, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র বৈরাগী, সাবেক চেয়াম্যান মিহির কান্তি রায়, জলিরপাড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম রকিব উদ্দিন, জলিরপাড় বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক স্বপন শেখ, কমরেড ইসহাক মোল্যা প্রমুখ।

Please follow and like us: