, || - ||

মুকসুদপুরে গাছের ডাল পড়ে শ্রমিকের নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

গোপালগঞ্জের মুকসুদপুরে গাছের ডালের নিচে চাপা পড়ে কবির মৃধা (৩০) নামে এক গাছ কাটা শ্রমিক নিহত হয়েছেন।

গত বুধবার বিকালে মুকসুদপুর উপজেলার দক্ষিণ কাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গাছ কাটা শ্রমিক কবির মৃধা মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের মৃত লায়েক মৃধার ছেলে।

মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণ কাশালিয়া গ্রামের আবু নোমান তার একটি গাছ ব্যবসায়ী আব্দুল্লাহ মিনারের কাছে বিক্রি করেন। পরে সেই গাছটি কয়েকজন শ্রমিক কাটতে আসেন।

গাছ কাটার এক পর্যায়ে কাটা গাছটি পাশের অপর একটি গাছের ওপর পড়ে। এতে ওই গাছের ডাল ভেঙে নিচে দাঁড়িয়ে থাকা শ্রমিক কবির মৃধার মাথার ওপর পড়লে ঘটনাস্থলে মারা যান।

Please follow and like us: