শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রতিনিধি:- গোপালগঞ্জের মুকসুদপুরে চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পাটির আঞ্চলিক কমান্ডার পরিচয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ ডাক্তারের কাছে মোবাইল ফোনে গণহারে চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় চিকিৎসকদের মধ্যে আতংক বিরাজ করছে। এ ব্যাপারে বুধবার মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানাগেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ রাফাত তাহমিন, ডাঃ মনিরুজ্জামান,ডাঃ রায়হান ইসলাম, ডাঃ বিশ^ দেব কাছে পূর্ব বাংলার কমিনিষ্ট পাটির সদস্য শিকদার মহিউদ্দিন পরিচয়ে ০১৬৩৬-৪৭৬০৮৬, ০১৭৩১৮০৮৭০০ নাম্বার দিয়ে প্রায় অর্ধকোটি টাকা চাঁদা দাবিসহ প্রাণনাশের হুমকি প্রদন করে। ডাক্তাররা জানায় ফোনে ওই চরমপন্থীরা বলে আমরা খুব অসুবিধার মধ্যে আছি কিছু টাকা লাগবে। আমাদের দলের এক সদস্য অসুস্থ তাকে চিকিৎসা করতে অনেক টাকা প্রয়োজন, টাকা দিতে হবে। আপনারা টাকা না দিলে আমরা আপনাদের ব্যবস্থা নিব। এভাবে ডাক্তার কাছে চাঁদা দাবি করার ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। মুকসুদপুর থানার ওসি কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাদের মোবাইল ফোনে হুমকি দিয়ে চাঁদা দাবির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এক শ্রেণীর প্রতারকচক্র এভাবে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে কৌশলে টাকা পয়সা হাতিয়ে নেয়। তবে ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
মুকসুদপুরে চরমপন্থী পরিচয়ে চার ডাক্তারের কাছে অর্ধকোটি টাকা চাঁদা দাবি
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: