, || - ||

মুকসুদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

“সোনার বাংলায় মুজিব বর্ষে,সমাজ কল্যান এগিয়ে চলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে মুকসুদপুর উপজেলা সমাজসেবা আয়োজনে কার্যালয়ের থেকে একটি র‌্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: আসমত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কাবির মিয়া। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহমুদুল হাসান,

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা তাপসি বিশ্বাস দূর্গা,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রবিউল ইসলাম মোল্লা। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: খায়রুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহাদৎ আলী মোল্লা,

উপজেলা একটি বাড়ী একটি খামার কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিল্লুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: ছিরু মিয়া ও সহ-সভাপতি সরদার মজিবুর রহমান প্রমূখ।

Please follow and like us: