গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের চাপায় অজ্ঞাত নামা (২৫) এক যুবক নিহত হয়েছে।
গত বুধবার রাত ৯টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর উপজেলার জলিরপাড় মিশন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে ।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম জানান, টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর উপজেলার জলিরপাড় মিশন স্কুলের সামনে বুধবার রাত ৯টার দিকে টেকেরহাট গামী একটি কয়লা বোঝাই পিকআপের চাপায় অজ্ঞাত নামা এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
Please follow and like us: