গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভাসহ ১৬ ইউনিয়নের ৩ হাজার মানুষের মাঝে যাকাতের কাপড় ও লুঙ্গী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও গোপালগঞ্জ-১ আসনের এমপি মুহাম্মদ ফারুক খান।
শনিবার সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে যাকাতের কাপড় বিতরণ উদ্বোধন করেন সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক কানতারা খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মুক্তু মুন্সী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা প্রমুখ।
এসময় সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক কানতারা খান বলেন আমার বাবা মুহাম্মদ ফারুক খান এমপি বিগত ২৫ বছর ধরে আপনাদের মাঝে আছেন। আগামীতেও থাকবেন। এই করোনা দূর্যোগের মাঝেও তিনি আসতে চেয়েছিলেন আমি তাকে আসতে দেইনি। তাই আমি আপনাদের মাঝে এসে ঈদ শুভেচ্ছা উপহার দিয়ে যাচ্ছি। করোনা দূর্যোগ শেষ হওয়া পর্যন্ত আপনাদের মাঝে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।