, || - ||

মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রতিনিধি:-  গোপালগঞ্জের মুকসুদপুরে অটো রিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষষ্ঠ শ্রেনীর ছাত্র রিমন বেপারী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে রোববার বিকালে মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ফুড গোডাউনের সামনে কামরুল শেখের বিল্ডিংয়ে । এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার চরপ্রসন্নদী গ্রামের রাজ্জাক বেপারীর একম্াাত্র ছেলে ও টেকেরহাট পপুলার হাইস্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্র রিমন বেপারী রোববার বিকালে তাদের ভাড়াকৃত কামরুল শেখের বিল্ডিংয়ে অটোরিক্্রায় চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে অটোরিক্্রাটি বিদ্যুৎতায়িত হয়ে যায় । এসময় রিমন বেপারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় । মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে ।
সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

Please follow and like us: