বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যবসায়ীর হাতে জেলা ইমাম সমিতির সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

বাগেরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যবসায়ীর হাতে সহায়তা তুলে দিয়েছেন বাগেরহাট জেলা ইমাম সমিতি। বুধবার (১১ই মার্চ) আসর নামাজ বাদ বাগেরহাট কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় ইমাম সমিতির নেতৃবৃন্দ বলেন, মানুষ মানুষের জন্য, আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছি। সামনে ঈদ। আর এই ঈদে আমরা তাদের ও তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর সামান্য চেষ্টা করেছি মাত্র।

গেল ৯ ফেব্রুয়ারি রাত তিন ঘটিকায় শহরের প্রাণকেন্দ্রের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে কমপ্লেক্স এর ভিতরে থাকা একটি ডায়াগনস্টিক সেন্টার এর সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। সেই সাথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর ভিতর পুরাতন কাপড় ব্যবসায়ীদের ১৩ টি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি বাগেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ রুহুল আমিন খান, সহ-সভাপতি হাফেজ মোবারক হোসাইন, সাধারণ সম্পাদক বাগেরহাট টাউন মসজিদ এর ইমাম ও খতিব তালিমুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা মোহাম্মদ উল্লাহ আরিফসহ ইমাম সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ১১ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়। বাগেরহাট জেলা ইমাম সমিতি ক্ষতিগ্রস্ত দোকানিদের পাশে দাঁড়িয়েছেন এজন্য সকল দোকানদারগণ ইমাম সমিতির নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please follow and like us: