ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর বারবার হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবে এ
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা এয়াকুব আলী।
তিনি বলেন, ডুমুরিয়া উপজেলার বাগআঁচড়ায় তার আপন ভাই আরসাফ ও তার স্ত্রী পারভীন ছেলে পুত্রবধু নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু গত ৪ নভেম্বর ভোর রাতে পারভীন এর মাছের ঘের লুট করে তার আপন বড় ভাই এর ছেলে ইলিয়াস ও ইস্রাফিল। সেদিন ভোর রাতে ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে পারভিনের মৎস্য ঘেরের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
এই ঘটনায় পারভীন বাদি হয়ে ডুমুরিয়া থানায় জি আর মামলা নম্বর- ২৯২/২২ দায়ের করেন। ওই মামলায় আসামীরা জেল থেকে জামিনে বেরিয়ে এসে আসামি ইলিয়াস, ইস্রাফিল ও নূর ইসলাম আবারও বাদি পারভীনকে গত ২৫ ডিসেম্বর সকালে তার বাড়ীর সামনে এসে বাদি ও সাক্ষীদের জীবন নাশের হুমকী দেয়। এঘটনায় পারভীন বাদি হয়ে গত ২৬ তারিখে ডুমুরিয়া থানায় একটি সাধারন ডায়েরী করে। এ সময় উপস্থিত ছিলেন পারভীন, আরসাফ গাজী, মোঃ মওদুদ গজী, মাসুম গাজী, নাসিম গাজী, সিরাজ গাজী প্রমুখ।
Please follow and like us: