সারা দেশের ন্যায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ সদর উপজেলা কমান্ডার পদে বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের প্রার্থিতা ঘোষণা উপলক্ষে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ২ এপ্রিল বিকাল ৩ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের হল রুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের আহব্বানে ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ সদর সংসদে কামান্ডার নেই তবুও সিরাজগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের সকল সময়ে সুখে দুখে পাশে ছিলেন আমাদের সহযোদ্ধা, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান। তিনি একজন সাদা মনের মানুষ সার্বক্ষণিক মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন আগামী ২০ মে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ সদর উপজেলা কমান্ড নির্বাচনে পুনরায় কমান্ডার হিসেবে নির্বাচন করার অঙ্গীকার ব্যাক্ত করেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান বলেন, সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে ২০ মে নির্বাচন অনুষ্ঠিত হবে আমাকে পুনরায় সদর উপজেলার কমান্ডার পদে নির্বাচিত করলে সার্বক্ষণিক বীর মুক্তিযোদ্ধাদের পাশে থাকব এবং সুখে দুখে সকল কাজ একসাথে করব।
এ সময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা জেল হোসেন মেম্বার, বীর মুক্তিযোদ্ধা বাবুল তালুকদার সহ সিরাজগঞ্জ সদর উপজেলার প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।