স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, যশোর থেকে:- মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহি সংসদের নির্দেশে তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলার মনিরামপুরের ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করা, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা পেতে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষরোপণ করা হয়। এ সময় দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ কুমার সরকার ,সহ সভাপতি হযরত আলী ও আওয়ামী লীগ নেতা গৌরহরি চ্যাটার্জি, সাবেক ছাত্রনেতা শামীম আক্তার উপস্থিত ছিলেন।
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর সার্বিক দিক নির্দেশনায় ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর এম এম কলেজ ছাত্রলীগের অন্যতম নেতা সৌরভ ভট্টাচার্য্য সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জানান, বাংলাদেশ ছাত্রলীগেরর নির্দেশে এবং বিশেষ করে মনিরামপুরে কৃতিসন্তান লেখক ভট্টাচার্য্য দাদার অনুপ্রেরণায় আমরা তিন মাস ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের এই ধারাবাহিক কর্মসূচি অব্যহত থাকবে।
Please follow and like us: