পঞ্চমবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুজিবুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ। রোববার ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু, প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, প্যানেল মেয়র মিজানুর রহমান, কাউন্সিলর মফিজুর রহমান, বদিউল আলম পাটোয়ারী, কামাল হোসেন, কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহীন, মোশারফ হোসেন, মোঃ শরীফ। এ সময় মুজিবুল হক এমপি পৌরসভার উন্নয়ন অব্যাহত রাখতে অতীতের ন্যায় ভবিষ্যতেও সহযোগিতা করবেন বলে ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বিপুল ভোটে এমপি নির্বাচিত হন মুজিবুল হক। এরআগে ১৯৯৬, ২০১৮, ২০১৪ ও ২০১৮ সালেও তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন।
Please follow and like us: