আরিফুল ইসলাম, সিরাজগঞ্জ: স্বাধীনতার সর্বাধিনায়ক জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড: ফারুক আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা: হাবিবে মিল্লাত মুন্না এমপি ৭ দিন ব্যাপী মুজিব উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা
শুভ উদ্বোধন করেন।
সিরাজগঞ্জ কালেক্ট্ররেট স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে মুজিব উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল রয়েছে।
মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখা যায় যে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক অংশগ্রহন স্টলটি একটি ব্যতিক্রমধর্মী স্টল।
সবুজের ছোঁয়ায় ভরপুর এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলটিতে মানুষের উপচে পড়া ভিড় ও দর্শনার্থীরা দেখে মুগ্ধ হয়েছে। মেলায় ঘুরতে আসা দর্শনার্থী নজরুল ইসলাম বলেন এই মেলাতে সব থেকে বেশি ভালো লেগেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে স্টলটি।
কি অপূর্ব সবজি ফল ফুল এবং ঔষধি গাছের দ্বারা সুসজ্জিত এই স্টলটি। এই স্টলের সৌন্দর্য এছাড়াও স্টলটিতে থেকে আমরা কিভাবে ছাদ কৃষি করতে তার স চিত্র ধারনা সহ প কিভাবে সবজি চাষাবাদ গাছের পোকামাকড় দমন করতে পারি এখান থেকে আমাদের শিখিয়ে দেওয়া হচ্ছে।
এব্যাপারে জেলা কৃষি কর্মকর্তা আ.জ. ম আহসান শহীদ সরকার কাজল বলেন-সিরাজগঞ্জ শহরকে চিরসবুজের শহর হিসেবে তৈরি করতে বাসাবাড়ির ছাদকে কাজে লাগাতে চান তিনি আরও বলেন যদি বাসা বাড়ির ছাদে কৃষি করা যায় তাতে একদিকে আমাদের নিত্য সবজির চাহিদা মিটবে পাশাপাশি পরিবেশও ভালো থাকবে।
ছাদ কৃষি সম্পর্কে সদর উপজেলা কৃষি অফিসার রোস্তম আলী বলেন, ছাদ কৃষি পরিবেশবান্ধব খুবই সহজ। উদ্ভিদ প্রেমীদের নিকট এটা খুবই জনপ্রিয় একটা ব্যবস্থা। মেলার স্টলগুলোতে আসলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই স্টলে আরো আছে হলুদ ট্রাম, বেগুন চাষ, নিরাপদ সবজি, বীজতলা, বসতবাড়িতে সবজি চাষ,মাচিং ও কৃষি বিষয়ক সকল পরামর্শ।