, || - ||

”মুজিব শতবর্ষ উপলক্ষে ” উল্লাপাড়ায় এলজিইডি’র আটটি রাস্তার উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলায় ”মুজিব শতবষর্ ” উপলক্ষে পুর্ণিমাগাতী ইউনিয়নে এলজিইডি’র আটটি রাস্তার শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ ৪-উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। এসময় তিনি প্রধান অতিথির আসন অলংকৃত করেন । উক্ত অনুষ্ঠানটি সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহিন ইমাম, পুর্ণিমাগাতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন প্রমুখ। উল্লাপাড়া এলজিইডি’র আটটি সড়ক রাস্তার নির্মাণের ব্যায় প্রায় ১৩ কোটি টাকা বলে জানানো হয়।

Please follow and like us: