সোমবার , ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মুন্সিরহাট ইউনিয়ন জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে চৌদ্দগ্রামে মাতৃভাষা দিবসে সেলাই মেশিন পেল ১০ নারী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অসহায় দশ নারী পেল সেলাই মেশিন। শনিবার মুন্সিরহাট ইউনিয়ন জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নের বাছাই করা অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। স্থানীয় খিরণশাল মাদারাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সফিকুর রহমান পাটোয়ারী। মুন্সিরহাট ইউনিয়ন জাকাত ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আবদুর রহিম ভুঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খিরণশাল ইসলামীয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জাফর আহমেদ, ইসলামীক চিন্তাবিদ হাফেজ বদিউল আলম, চৌদ্দগ্রাম মডেল কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মাঈন উদ্দিন। এ সময় অসহায় নারীদের পরিবারের সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: