সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে জাতীয় ইঁদুর নিধন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
মুরাদনগর সংবাদদাত্ থেকে।
সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও ‘ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর. ধ্বংস করে অন্ন-সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী (১১ অক্টোর-১০ নভেম্বর) জাতীয় ইঁদুর নিধন অভিযান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
 
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা।
 
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: আলী নুর বশীর আহাম্মদ, ভারপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাকসুদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী কামাল আকবর ও কৃষক সিদ্দিকুর রহমান প্রমুখ।
 
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের উপস্থাপনায় র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আবজালের রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং আগত কৃষকবৃন্দ।
 
আলোচনা সভা চলাকালে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রদীপ কুমার সাহার পরিচালনায় ইঁদুর নিধন অভিযানের ওপর একটি ভিডিও প্রতিবেদন সম্প্রসারণ করা হয়।
Please follow and like us: