রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে জাবেদ হত্যা মামলায় ১ জনের আদালতে স্বীকারোক্তি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে জাবেদ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে এক জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। সন্দেহভাজন গ্রেফতারকৃত ঐ যুবক উপজেলার সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের মৃত ফজর আলীর ছেলে সুমন মিয়া (২০)।
রবিবার (১৮ আগস্ট) বিকেলে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮নং আমলী আদালতের বিচারক মোহাম্মদ শামসুর রহমানের আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
জানা যায়, গত ১০ আগস্ট (শনিবার) উপজেলার হিরাকান্দা গ্রামের আবদুর রহমান ছেলে জাবেদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন একই গ্রামের আবদুল আউয়ালের পরিবারের লোকজন। পরদিন রবিবার রাতে (১১ আগস্ট) নিহতের পিতা বাদী হয়ে ৯ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ১০/১৫জনকে আসামী করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা নং-০৫। মামলা দায়েরের পর এজাহার নামীয় কোন আসামী গ্রেফতার না হলেও ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের সুমন মিয়াকে আটক করে পুলিশ।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকতার্ মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহম্মেদ জানান, শনিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বাখরাবাদ এলাকা থেকে জাবেদ হত্যার সন্দেহে সুমনকে আটক করা হয়। পরে সুমন মিয়া রবিবার বিকালে কুমিল্লার ৮নং আমলী আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান শেষে তাকে কুমিল্লা জেল-হাজতে প্ররণ করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please follow and like us: