, || - ||

মুরাদনগরে বিশ্ব মা দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।
এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
তোমার তুলনা তুমিই ‘মা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় বিশ্ব মা দিবস উপলক্ষে মুরাদনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী নূর বশীর, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেলসহ অনেকে।
Please follow and like us: