শনিবার , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে স্বাস্থ্য সহকারীদের দাবি আদায়ের লক্ষে কর্ম বিরতি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

মুরাদনগর- সংবাদদাতাঃ

টেকনিক্যাল বেতনস্কেল ও পদমর্যাদা, মাঠ/ভ্রমন ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০%, প্রতি ৬ হাজার জনগোষ্টির এক জন্য স্বাস্থ্য সহকারী নিয়োগ এবং দ্রুত সময়ের মধ্যে শূণ্য পদে নিয়োগ, ১০% পোষ্য কোটা প্রবর্তনের দাবিতে ¬অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতি পালন করে কুমিল্লা মুরাদনগর উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

 
সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক মানববন্ধনের মাধ্যমে কর্ম বিরতি পালন করে স্বাস্থ্য সহকারীরা সংগঠন বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মুরাদনগর উপজেলাা শাখা।
 
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কুমিল্লা জেলার সহ-সভাপতি এনামুল হক, যুগ্ম-সাধারন সম্পাদক মো: দেলোয়ার হোসেন, মুরাদনগর উপজেলা সাখার সভাপতি আব্দুল্লাহ আল বায়জিদ, সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগটনিক সম্পাদক গোলাম জাকারীয়া, মহিলা সম্পাদক লাভলী আক্তার, নজরুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: