, || - ||

মুরাদনগ‌রের স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

মোঃ ইমন মিয়া, বাঙ্গরা বাজার থ‌ানা প্র‌তি‌নি‌ধিঃ
কুমিল্লার মুরাদনগরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার নবগঠিত বাঙ্গরাবাজার থানা এলাকার ব্রাহ্মণচাপিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন- ব্রাহ্মণচাপিতলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ফারুক মিয়া (৩৮) একই গ্রামের হারুন মিয়ার মেয়ে রুজিনা।  তাদের সংসারে তিনটি কন্যা সন্তান আছে।

মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও বাঙ্গরা বাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফারুকের বড় ভাই সহিদ মিয়া রাইজিংবিডিকে জানান, ফারুক ঢাকায় থাকত। সোমবার রাতে কখন সে বাড়ি এসেছে আমাদের তা জানা নেই। সকালে উঠে আমরা তাদের লাশ দেখতে পাই। তবে, এই দম্পতির মধ‌্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে জগড়া হতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্সপেক্টর (তদন্ত) আবদুল্লাহ আল মামুন রাইজিংবিডিকে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা। তবে, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

Please follow and like us: