শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মুহুর্তে নিভে গেল ৭টি প্রান,আহত-৩০

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
দাগনভূঁঞা সংবাদদাতা:- দাগনভূঁঞায় যাত্রীবাহী বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। 
শনিবার সন্ধ্যায় ৭টার দিকে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের আমিরগাঁও নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,চালক আবু হানিফ,চট্টগ্রাম কর কমিশনের কর্মকর্তা মাহবুবুর রহমান,ভোলা চরফ্যাশনের মো: ইউসুফ,ভোলার আবুল কালাম,আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা নজরুল ইসলাম,বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা কামাল হোসেন পাবেল ও সেনবাগের তৈল ব্যবসায়ী দেলোয়ার হোসেন রতন।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়,ওই দিন সন্ধ্যায় লক্ষিপুর থেকে যাত্রীবাহী শাহী(ঢাকা মেট্র ব-১৪-৫৪৮৫) পরিবহন ৪০ জন যাত্রী নিয়ে রওয়ানা হয় চট্টগ্রামের দিকে ।
এসময় দাগনভূঞার আমিরগাঁও অতিক্রম করার সময় একটি মোটরসাইকেল ওভারটেক করে বাসটির সামনে এসে পড়ে।এসময় মোটরসাইকেলটি কে রক্ষা করতে বাসের চালক হার্ড ব্রেক করলে বাসটি উল্টে রাস্তার উত্তর পাশে খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়।আহত হয় ৩০ জন।পরে আহতের মধ্যে ৫ জন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বরণ করে।এদের মধ্যে ফেনী সদর হাসপাতালে ৩জন ও দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের লাশ রাখা হয়েছে।
Please follow and like us: