শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মেঘুলায় বাড়ছে যানজট

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।
ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজার এলাকায় প্রতিদিন বাড়ছে যানজটের ঘটনা। আর এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারী, যাত্রী ও চালকদের। প্রতিদিন সকাল-বিকালে যানবাহনের অতিরিক্ত চাপে বৃদ্ধি পাচ্ছে যানজট।

অবৈধভাবে রাস্তায় গাড়ি ও মোটরসাইকেল পার্কিং, লেন না মেনে গাড়ি চালানো ও রাস্তার মাঝেই যাত্রী উঠানামা করার কারনে যানজট বাড়ছে বলে মনে করেন স্থানীয়রা।

মাঝে মাঝে মেঘুলা বাজার কমিটি ও স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা যানজট নিরসনে কাজ করলেও ধারাবাহিকতা না থাকায় যানজট যেনো নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। এমতাবস্থায় দ্রুত যানজট নিরসন চায় স্থানীয় দোকানদার, পথচারী ও চালকরা৷

Please follow and like us: