খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদারের পক্ষ থেকে ২০২১-২০২২ ইং শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় সারাদেশে সম্মিলিত মেধা তালিকায় ১ম হওয়ায় খুলনার ডুমুরিয়া অধিবাসী সুমাইয়া মোসলেম মীমকে গতকাল তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছাসহ স্মারক ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করেন। এসময় সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সুমাইয়া মোসলেম মীমকে তার ফলাফলের জন্য অভিনন্দন জানান এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মীমের পিতা মোঃ মোসলেম উদ্দিন, মাতা খোদেজা খাতুন ও বোন সাবিহা মোসলেম বৃষ্টি প্রমুখ।
Please follow and like us: