, || - ||

মেধাবী ছাত্রের পাশে ‘ভয়েস অব কাজিপুর’

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের উত্তরপাড়ার শাহাদত হোসেনের ছেলে আশাদুল ইসলাম কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে অনার্স ১ম বর্ষে ভর্তি হয়েছে সম্প্রতি।অভাব অনটনের সংসারে যেখানে তিনবেলা খাবার জোটেনা সেখানে বই খাতা কেনার হিসেব করাটা বোকামী। অনেকের কাছে হাত বাড়ালেও পায়নি কাঙ্ক্ষিত সহযোগিতা।

অবশেষে আশাদুল ইসলাম উপায়ান্তর না পেয়ে জনপ্রিয় সমাজিক সংগঠন ভয়েস অব কাজিপুর’র স্মরণাপন্ন হয়। সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী সাখাওয়াত হোসেন ছাত্রটির চাহিদা অনুযায়ী বইপুস্তক কেনার ব্যবস্থা করে দেন।

 

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কাজিপুরের চালিতাডাঙ্গায় সংগঠনের প্রতিষ্ঠাতা আশকার পাইনের বাসায় সহযোগিতা করার সময় উপস্থিত ছিলেন ভয়েস অব কাজিপুর’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাবু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আশা সরকার, সদস্য মোকলেছুর রহমান প্রমূখ।

Please follow and like us: