জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরুপ পৌরসভার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত হওয়ায় মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (১২০৪৮)’র সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক কে. এম. ছানোয়ার হোসেন।
সোমবার (১৬ অক্টোবর) সকাল হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ পৌরসভা চত্বরে – পৌরসভার আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য জাতীয় জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন ২০২৩ কার্যক্রমে শ্রেষ্ঠ পৌরসভা ক্যাটাগরিতে সারা দেশের ৩২৮ টি পৌরসভার মধ্যে সিরাজগঞ্জ পৌরসভার অসাধারণ অবদান রাখায় পৌরবাসীর পক্ষ থেকে মেয়র মুক্তাকে স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা দেওয়া হয়।
Please follow and like us: