মেস ভাড়া মওকুফ ও রাষ্ট্রীয় বরাদ্দের দাবিতে সারাদেশের ন্যায় গাইবান্ধায় মেসভাড়া মওকুফে প্রজ্ঞাপন জারী আন্দোলন পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থীর পক্ষে মাসুদা আকতার, আদর্শ কলেজের বন্ধন কুমার, মাহবুবর রহমান মিলন, উম্মে নিলুফার তিন্নী, কলি রাণী প্রমুখ। করোনাকালিন সময়ে শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফে রাষ্ট্রীয় বরাদ্দ ও প্রজ্ঞাপন জারী, শিক্ষাখাতে ২৫% জাতীয় বাজেটে বরাদ্দ, স্বাস্থ্যখাতে ১৫ ভাগ বরাদ্দ করে জেলা উপজেলায় করোনা টেস্টের ল্যাব স্থাপনেরও দাবি জানান।
Please follow and like us: