, || - ||

মেয়র সাদিক আবদুল্লাহর মায়ের মৃত্যুতে দশমিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির শোক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মন্ত্রী (পদমর্যাদা),সাবেক চিফ হুইপ বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা শাহান আরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দশমিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ ও উপজেলা আ`মিলীগের সাধারন সম্পাদক,দশমিনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইকবাল মাহমুদ লিটন শোক জানিয়ে এক বার্তায় তার বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং বলেন সাহান আরা আব্দুল্লাহর মুত্যুেতে উপজেলা রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে আজ সকালে দশমিনা  রিপোর্টার্স ইউনিটির  সকল সাংবাদিক বৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা শাহান আরা আব্দুল্লাহ ছিলেন একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রত্যক্ষদর্শী সাহান আরা আব্দুল্লাহ  ।

প্রসঙ্গত, রোববার রাত সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাহান আরা আব্দুল্লাহ। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ১ কন্যা এবং নাতীসহ অসংখ্য আত্মীয় -স্বজন রেখে গেছেন ।

আজ সোমবার সকাল ৮ টায় বরিশল মুসলিম গোরস্থান আনজুমান-ই হেমায়েত উদ্দিন ঈদগাহ্ মাঠে ২য় জানাজা নামাজ শেষে মুসলিম গোরস্থানে তার দাপন কার্য করা হয় এর আগে তাকে রাস্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

Please follow and like us: